ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমি লিখে না দেওয়ায় মাকে খুন! ফরিদপুরে কবর থেকে মরদেহ উত্তোলন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 81

সম্পত্তি লিখে দেওয়ার পৈশাচিক চাপ আর কুপ্রস্তাবে অস্বীকৃতি জানানোয় রক্ত সম্পর্কের বাঁধনও ভেঙে যায় তুচ্ছলোভে। বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার পর তড়িঘড়ি করে দাফন করা হলেও শেষ রক্ষা হলো না ঘাতক ছেলের। দীর্ঘ তিন মাস পর আদালতের নির্দেশে মাটির নিচ থেকে সেই নিথর দেহ তুলে আনে প্রশাসন—উদ্দেশ্য, মৃত্যুর আড়ালে ঢাকা পড়া নির্মম সত্যটাকে টেনে বের করা।

ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রির টাকা না দেওয়ায় মাকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে তিন মাস পর কবর থেকে সুফিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকার কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হত্যার নেপথ্য কাহিনী ও মামলার পটভূমি

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সালাম ব্যাপারীর সঙ্গে বসবাস করতেন সুফিয়া বেগম। তাঁদের সামান্য বসতভিটা, ঘরবাড়ি ও কিছু কৃষি জমি ছিল। অভিযোগ রয়েছে, এসব সম্পত্তি বিক্রি করে সেই টাকা নিজের হাতে পাওয়ার জন্য মাকে প্রায়ই বেপরোয়া চাপ দিতেন ছেলে সালাম। জমি বিক্রি বা কাগজপত্রে রাজি না হওয়ায় বৃদ্ধা মায়ের ওপর চালানো হতো শারীরিক নির্যাতন। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

নিহতের বোন ও মামলার বাদী নিলিমা বেগমের অভিযোগ, গত বছরের ১৪ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে যেকোনো সময় ছেলে সালাম ব্যাপারী, শেখ ইকবালসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন সুফিয়া বেগমকে নির্মমভাবে হত্যা করেন। এরপর ঘটনাটি সম্পূর্ণ ধামাচাপা দিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে মরদেহ দাফন করা হয়।

১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে বাড়িতে ছুটে যান নিলিমা বেগম। সেখানে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান তাঁরা। এই দৃশ্য দেখে তাঁর স্বাভাবিক মৃত্যু নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়।

আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন

স্বজনদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ আগস্ট ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন নিহতের বোন নিলিমা বেগম। মামলায় সালাম ব্যাপারী ও শেখ ইকবালসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যার পাশাপাশি আলামত গোপনের গুরুতর অভিযোগ আনা হয়।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় আদালতে পৃথক আবেদন করেন বাদী। আদালতের নির্দেশনার প্রেক্ষিতেই সোমবার এই মরদেহ উত্তোলন করা হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহটি উত্তোলন করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচন সম্ভব হবে।

জমি লিখে না দেওয়ায় মাকে খুন! ফরিদপুরে কবর থেকে মরদেহ উত্তোলন

আপডেট সময় : ১০:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬