মধুখালীতে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / 197
ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগাট বিশ্বাসপাড়া যুব সমাজের উদ্যোগে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল শনিবার বিকেল ৪টায় খেদমতে ইসলাম যুব সংঘের উপদেষ্টা আলহাজ্ব আবু হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও হাফেজ আশিকুর রহমান ও হাফেজ মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বাগাট বিশ্বাসপাড়া আব্দুর রাজ্জাক ময়দানে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাজী মো. শহিদুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন বাগাট খেদমতে ইসলাম যুব সংঘের আমির মো. রিফাত বিন আব্দুর রউফ, বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ: রহিম ফকির, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বিশ্বাস, আকিজ ফুড এন্ড বেভারেজের ক্লেমন স্পোর্টস ম্যানেজার মো. গোলাম কিবরিয়া পল্টু, হাজী আব্দুল বারিক বিশ্বাস, মো.ইউনুছ আলী বিশ্বাস, ইদ্রিস আলী বিশ্বাস, আ.মজিদ বিশ্বাস ও মো. লিয়াকত বিশ্বাস প্রমুখ।
উল্লেখ ৪টি গ্রুপে ৫পারা, ১০পারা, ২০পারা ও ৩০ পারায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২জন প্রতিযোগি বিজয় লাভ করে । এছাড়া ইসলামী সাংস্কৃতিক অংশে কিরাত, ইসলামী গজল ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিখ্যাত কলরব শিল্পীগোষ্ঠীর তিনজন শিল্পী বিচারকের দায়িত্ব পালন করেন। রাত সাড়ে ১০টায় অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




















