ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 356

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সমাপ্তি পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সুনামগঞ্জ পৌর শহরের জামতলায় দ্বিতল একটি বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সমাপ্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিবার সিলেটের টিলাগড় এলাকায় থাকেন।

প্রতিবেশীরা জানান, স্কুল শিক্ষিকা একাই এ বাসায় থাকতেন। রোববার সকালে তাঁর মামাতো ভাই এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালে তাঁরা পুলিশে খবর দেন।

মামাতো ভাই তপু পাল বলেন, ‘সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সমাপ্তির স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন দেন। খোঁজ নিতে তার ভাড়া বাসায় এসে দেখি দরজা বন্ধ। খোলার চেষ্টা করার সময় দেখি দরজা টেবিল দিয়ে আটকানো এবং ভেতরে সমাপ্তির দেহ ঝুলছে।’

ট্যাগস :

ভাড়া বাসা থেকে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩