ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর সড়ক ডিভাইডারে ফেলে রাখা নবজাতকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 222

ফরিদপুরে সড়কের ডিভাইডারের ওপর ফেলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার শহরের পশ্চিম খাবাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশের একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের ওপর কাপড়ে মোড়ানো মৃত অবস্থায় ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মানুষ রাস্তার পারাপার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো কিছু একটি দেখতে পাওয়া যায়। কাপড়টি সরানোর পর বাচ্চাটির মাথা ও পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে কোতয়ালী থানার পুলিশ এসে নবজাতকের লাশ নিয়ে যায়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন বলেন, পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘটনাস্থলে যেয়ে। ডিভাইডারের ওপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশটি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ফরিদপুর সড়ক ডিভাইডারে ফেলে রাখা নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪