ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বিভাগে তাপপ্রবাহ, কাল থেকে গরম আরও বাড়তে পারে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 701

চৈত্রের গরমে অতিষ্ঠ জনজীবন। ভরদুপুরে একটু প্রশান্তির জন্য ডিপকলের পানিতে শরীর ভেজাচ্ছেন এক ‍যুবক। রাধাকান্তপুর, দোগাছি, পাবনা, ১৩ এপ্রিলছবি: হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ঢাকা:

দেশের সাত বিভাগে এখন বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ তাপপ্রবাহ চলতেই থাকবে। আগামীকাল শুক্রবার তাপমাত্রা আরও বেড়ে তীব্র তাপপ্রবাহ বইতে পারে।

চৈত্রের শেষে প্রচণ্ড গরম পড়েছে। শুধু রাজধানী ঢাকায়ই নয়, এ গরম পড়েছে দেশের সর্বত্র। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা হয় তীব্র তাপপ্রবাহ। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তা হয় চরম তাপপ্রবাহ।

ট্যাগস :

সাত বিভাগে তাপপ্রবাহ, কাল থেকে গরম আরও বাড়তে পারে

আপডেট সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩