ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’!নিষিদ্ধ ছাত্রলীগ সহসভাপতি নাঈম গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 1311

ফরিদপুরের সালথা উপজেলায় ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে মো. নাঈম মুন্সী (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাতে মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে পাঠানো হয়েছে নাঈম মুন্সীকে

বুধবার (১৪ মে) দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নাঈম মুন্সী হলেন সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে পুলিশি অভিযান

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

ছাত্র আন্দোলনে হামলার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলাতেও নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফরিদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’!নিষিদ্ধ ছাত্রলীগ সহসভাপতি নাঈম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫