সদরপুরে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ১২:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / 553
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা-২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাষানচর এম. এন প্রাইভেট একাডেমীর উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নিজাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সহকারি অধ্যাপক মোঃ মহিবুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন (সানি) প্রমুখ।

















