ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন হোটেল মালিককে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / 451

ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংস্থা। গতকাল বুধবার দুপুরে ফরিদপুর ভোক্তা অধিকার সংস্থার উদ্যোগে বাজার মনিটরিং করে মুমিন হোটেল, হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশ মূল্য বেশি রাখার অপরাধে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর ভোক্তা অধিকার সংস্থার সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রহমান, সদরপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সদরপুর থানার একদল পুলিশ।

ট্যাগস :

সদরপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩