ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়, বৃদ্ধকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 584

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে মাদকবিরোধী অবস্থানের কারণে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। শনিবার (৩১ মে) দুপুরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন আহত আজমল শেখের ছেলে হাফিজুর রহমান।

চাপাতির আঘাতে গুরুতর জখম
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রহিমপুর গ্রামের বাসিন্দা আজমল শেখ। পথিমধ্যে ওৎ পেতে থাকা ৩-৪ জন কিশোর অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আজমল শেখকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মাদকবিরোধী অবস্থানের কারণেই হামলা
আহতের ছেলে হাফিজুর রহমান বলেন, “আমাদের জমিতে বসে এলাকার কিছু কিশোর মাদক সেবন করতো। বাবা তাদের নিষেধ করেছিলেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই থেকেই ওরা বাবার ওপর ক্ষিপ্ত ছিল। কিছুদিন আগে জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে মামলা হয়েছে, তারাও যুক্ত থাকতে পারে। আমরা থানায় অভিযোগ করেছি এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।”

কিশোর গ্যাংয়ের তাণ্ডব
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, “এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে। কাউকে কিছু বললেই ৩০-৪০ জন একসাথে হামলা চালায়। মানুষ ভয়ে মুখ খুলতে চায় না।” তিনি আরও বলেন, “মাদক এখানে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। কিশোররা মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছে, এতে এলাকার অন্য ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। শহর থেকে দূরে হওয়ায় এ জায়গাকে নিরাপদ ভেবে অন্য এলাকার কিশোররাও এখানে এসে মাদক সেবন করে।”

প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী
জামাল হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এদের এখনই দমন না করলে ভবিষ্যতে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমাদের বসবাস দুর্বিষহ হয়ে পড়েছে।”

থানা পুলিশের অবস্থান
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানও পরিচালনা করা হবে।”

ফরিদপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়, বৃদ্ধকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫