ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-২ আসনে গণজোয়ার: মাওলানা সোহরাবের ডাকে সাড়া, জনসমুদ্রে কাঁপছে আসন!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 764

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেনের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন, ২০২৫) সকাল ৯টা থেকে প্রায় ৩০০ মোটরসাইকেলে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সালথার ৮টি ইউনিয়নে এই শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি সালথা বাইপাস সড়ক থেকে শুরু হয়ে সালথা বাজার, রামকান্তপুর বাজার, নকুলহাঁটি বাজার, পুটিয়া বাজার, গৌড়দিয়া, খোয়াড়গ্রাম, রসুলপুর বাজার, বড়দিয়া বাজার, মাঝারদিয়া বাজার, মোন্তার মোড়, সোনাপুর বাজার হয়ে খাড়দিয়া বলতলা ও ফুলবাড়িয়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। দিনব্যাপী এই শোভাযাত্রা শেষে সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের বাড়িতে দুপুরের খাবার ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়নের জামায়াতের আমির মো. ফারুক হোসেন, ভাওয়াল ইউনিয়নের জামায়াতের আমির জাহাঙ্গীর হোসেন, মাঝারদিয়া ইউনিয়নের জামায়াতের আমির মো. মিকাইল হোসাইন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল ছায়েম মোল্যাসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ফরিদপুর-২ আসনে গণজোয়ার: মাওলানা সোহরাবের ডাকে সাড়া, জনসমুদ্রে কাঁপছে আসন!

আপডেট সময় : ০১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫