ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ: ১ জনের মরদেহ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 263

কক্সবাজারের হিমছড়ি বিচে পানিতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকালে তাদের মধ্যে কে এম সাদমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিবরণ

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

উদ্ধার হওয়া মৃত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (১৮/১৯ আনুমানিক)। তার বাবার নাম কে এম আনিছুর রহমান এবং স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। নিখোঁজ অপর দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের বাড়ি বগুড়ায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই তিন শিক্ষার্থীই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের ছাত্র। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। আজ সকালে হিমছড়ি বিচে নেমে তারা নিখোঁজ হন।

বিশ্ববিদ্যালয় ও পরিবারের প্রতিক্রিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, গতকাল (সোমবার) রাতে প্রথম বর্ষের এই চারজন শিক্ষার্থী নিজেদের উদ্যোগে কক্সবাজারে ঘুরতে যান। তাদের মধ্যে একজনের লাশ স্থানীয় জেলেরা উদ্ধার করেছে এবং বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, “আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের পরিবারকেও খবর জানানো হয়েছে।” এছাড়া, বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কক্সবাজারে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ: ১ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫