ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর মেডিকেলে থমকে গেছে পরীক্ষা: রি-এজেন্ট সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 419

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা গত তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট রি-এজেন্টের অভাবে রক্তের সিবিসি (CBC) টেস্ট, এক্স-রে (X-RAY), এমআরআই (MRI) এবং সিটি-স্ক্যান (CT-Scan) সহ নানা পরীক্ষা বন্ধ থাকায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সরঞ্জাম সরবরাহের জন্য দরপত্র আহ্বান করলেও, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই কার্যক্রম থমকে আছে বলে অভিযোগ উঠেছে।

কেন বন্ধ গুরুত্বপূর্ণ পরীক্ষা?

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ জানিয়েছেন, রক্তের সিবিসি (CBC) টেস্টের রি-এজেন্ট শেষ হয়ে যাওয়ায় গত তিন মাসেরও বেশি সময় ধরে এই পরীক্ষা বন্ধ রয়েছে। একই কারণে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সরঞ্জামও অচল। হাসপাতাল কর্তৃপক্ষ গত বছরের ১৫ অক্টোবর, ২০২৪ তারিখে এসব রি-এজেন্ট ও সরঞ্জাম সরবরাহের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো অনুমতি না মেলায় সেই কার্যক্রম এগোচ্ছে না।

রোগীদের দুর্ভোগের চিত্র

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন ভুক্তভোগী রোগী হতাশা প্রকাশ করে বলেন, “সবগুলো টেস্ট বাইরে থেকে করতে হচ্ছে। গরিব মানুষ আমরা, এজন্য সরকারি হাসপাতালে আসলাম, এখানেও সবগুলো টেস্ট বাইরে থেকে করা লাগে। এভাবে জীবন বাঁচে না, এত টাকা দিয়ে কিভাবে টেস্ট করাবো? সরকারি প্রতিষ্ঠান থেকে যদি কম খরচে সেবা নিতে না পারি তাহলে সরকারি হাসপাতালে কেন আসবো?”

কর্তৃপক্ষের আবেদন ও ফরিদপুরবাসীর প্রত্যাশা

প্যাথলজি বিভাগের ইনচার্জ আশঙ্কা প্রকাশ করেছেন যে, সময়মতো টেস্ট রি-এজেন্ট সরবরাহ করা না হলে অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সরঞ্জাম সরবরাহের জন্য তারা একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন, কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।

ফরিদপুরবাসী দ্রুত এই সমস্যার সমাধান এবং হাসপাতালে সাধারণ রোগীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।

ফরিদপুর মেডিকেলে থমকে গেছে পরীক্ষা: রি-এজেন্ট সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত

আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫