ফরিদপুরে ৮ শত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
- আপডেট সময় : ০৮:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 436
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ফরিদপুর জেলা ও শহর শাখার উদ্যোগে আজ বুধবার শহরের কবি জসীমউদ্দীন হলে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিস্তারিত
সকাল ১০টার দিকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৮০০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতিত্ব করেন ফরিদপুর শহর শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকমাল হোসেন।সঞ্চালনা করেন, হাফেজ ওবায়দুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস মোল্লা, ইসলামী ছাত্রশিবির শহর কমিটির সাবেক সভাপতি ডক্টর এহসানুর মাহমুদ রুবেল, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীর মা খাদিজা খাতুন মিলি, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস, কায়েস শুভ এবং কৃতী শিক্ষার্থী মোসাম্মৎ ঈশিতা খাতুন।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, দশ বছরের কঠোর অধ্যবসায়ের পর শিক্ষার্থীরা যে সফলতা অর্জন করেছে, তাতে জাতি গর্বিত। বক্তারা আরও বলেন, ছাত্রশিবির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে গর্বিত। তারা শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই কঠোর অধ্যবসায়ের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর সদর থানার নায়েবে আমির ফরিদুল হুদা, সদর থানা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো : শহিদুল্লাহ, পৌরসভা যুব বিভাগের সাংগঠনিক সেক্রেটারি দেলোয়ার হুসাইন, সাবেক ছাত্রনেতা হায়দার হোসন।




















