রোগীর পরিবর্তে কই মাছ, ফরিদপুর মেডিকেলের গেটে অভিনব প্রতিবাদ
- আপডেট সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 372
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশপথের সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবাদস্বরূপ জলাবদ্ধ সড়কে কই মাছ ছেড়ে দেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ ও অভিযোগ
‘নিরাপদ সড়ক আন্দোলন’ ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু’র নেতৃত্বে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ‘মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার’ সভাপতি সাইফুর রহমান সহ অন্যান্য স্থানীয়রা।
তারা অভিযোগ করেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রবেশপথে পানি জমে থাকায় অ্যাম্বুলেন্স চলাচলসহ রোগীর যাতায়াতে সমস্যা হয়। এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।





















