ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 518

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

যে কারণে অবরোধ ও গ্রেফতার

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে এই দুই ইউনিয়নের মানুষ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞা তৃতীয় দফায় তিন দিনের নতুন অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এর পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মধ্যরাতে গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর প্রস্তুতি

চেয়ারম্যানের গ্রেফতার এবং নতুন অবরোধ কর্মসূচির ঘোষণার পর সাধারণ জনগণের চলাচল ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। পাশাপাশি মহাসড়কে এবিসি তিনটি কামান ও একটি জল কামান নামানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, “সাধারণ জনগণের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট এবং বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য টহল দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫