ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 667

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ জন প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।

এর আগে বিএনপির মনোনয়ন না পাওয়ায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন কবি সেলিম বালা।

সদস্য সচিব আখতার হোসেন বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় দেশের ১২৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

কবি সেলিম বালার পরিচিতি ও কর্মজীবন

কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন, যেখানে ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা অন্তর্ভুক্ত, তার মধ্যে সেলিম বালা একজন নিভৃতচারী দানবীর হিসেবে সুপরিচিত।

তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন—

নারীদের জন্য সেলাই মেশিন উপহার

অসহায় প্রতিবন্ধী ও পঙ্গুদের হুইলচেয়ার বিতরণ

দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান

বাকপ্রতিবন্ধী বাড়িতে নলকূপ স্থাপন

পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ

করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তা

দরিদ্রদের ঈদ উপহার প্রদান

মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান

এই কারণে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

রাজনৈতিক পথচলা ও মনোনয়ন প্রক্রিয়া

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন।

গত ৩ নভেম্বর বিএনপি গৌরীপুর আসনের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ঘোষণা করে। ২৩ নভেম্বর কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই গুঞ্জন ছিল তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কবি সেলিম বালা বলেন,

“আমি মনোনয়ন না পাওয়ায় পদত্যাগ করি নি। বিএনপির নীতি ও অবস্থান এখন যেখানে, সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই। তাই সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছে। আশা করছি জয় নিয়ে ঘরে ফিরব।”

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫