ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 835

ফরিদপুরের মধুখালী উপজেলায় নির্বাচনী প্রচারণা ও ব্যানার টানানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনার বিবরণ:

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে আবিদ হাসান রনি (২৫) ও আলিফ হাসান (২৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুই ভাইয়ের বুক, পেট ও হাতে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে।

পাল্টাপাল্টি অভিযোগ:

আহতদের বাবা জাহিদ হাসান অভিযোগ করেন, “আমরা স্বতন্ত্র প্রার্থী আবুল বাসারের ফুটবল প্রতীকের নির্বাচন করছি। বিকেলে ব্যানার টানানোর সময় বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ বাধা দেয় এবং এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে দুই ছেলেকে কুপিয়ে জখম করে।” এটি একটি পূর্বপরিকল্পিত হামলা বলে তিনি দাবি করেন।

স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান জানান, তাঁর কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেছেন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম তাঁর সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “বিএনপির কোনো কর্মী হামলা করেনি। স্বতন্ত্র প্রার্থীর অনেক দেনা রয়েছে, পাওনাদাররা হামলা করতে পারে। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”

পুলিশের অবস্থান:

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬