ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ধানের শীষ বনাম রিকশা: ভোট যুদ্ধে রক্তাক্ত বিএনপি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 395

ফরিদপুর ফরিদপুরের সালথা উপজেলায় ‘রিকশা’ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির এক এজেন্টকে মারধর এবং একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামকান্তপুর গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিযোগের নেপথ্যে কী?

সংবাদ সম্মেলনে উপজেলা যুব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি এনায়েত তালুকদার অভিযোগ করেন, কেন্দ্রীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তার ভাতিজা এসকেন তালুকদারকে কেন্দ্রের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভোট চলাকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ‘রিকশা’ প্রতীকে ভোট দিচ্ছিলেন। বিষয়টি প্রতিবাদ করায় ভোট শেষে এসকেন তালুকদারকে ধাওয়া করে মারধর করা হয়।

তিনি আরও দাবি করেন, এ ঘটনায় মোস্তাকিনসহ কয়েকজনকে মারধর করে আটকে রাখা হয়। বর্তমানে এসকেন তালুকদার চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সিয়াম নামের এক যুবককে মারধরের জের ধরে পরে মৃধা বাড়ি এবং রবিউল মৃধা, শহিদ ও রিপন তালুকদারের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

ষড়যন্ত্রের দাবি

মুফতি এনায়েত তালুকদারের মতে, আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ বিশেষ সমঝোতার মাধ্যমে ‘রিকশা’ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হওয়ায় এখন উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা প্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক তালুকদার আমান হুসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনে তারা শান্ত থাকার চেষ্টা করলেও প্রতিপক্ষের হুমকি ও হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

পাল্টাপাল্টি বক্তব্য

অভিযোগের বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন,

“এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা সংবাদ সম্মেলন করেছেন তারা মূলত আওয়ামী লীগের কর্মী এবং রিকশা প্রতীকের হয়ে কাজ করেছেন। তারা গলায় ধানের শীষ ঝুলিয়ে রিকশায় ভোট দিয়েছেন।”

অন্যদিকে, বিএনপি নেতা আছাদ মাতুব্বর এই দাবি নাকচ করে বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই বিএনপির একনিষ্ঠ কর্মী। একই গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই সিদ্দিকুর রহমান বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

প্রশাসনের অবস্থান

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সালথার রাজনীতিতে স্থানীয় কোন্দল নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

ফরিদপুরে ধানের শীষ বনাম রিকশা: ভোট যুদ্ধে রক্তাক্ত বিএনপি

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬