ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি ছাড়লেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 682

দীর্ঘদিনের রাজপথের লড়াই আর জেল-জুলুম উপেক্ষা করে রাজনীতিতে সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত চরম অভিমানে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন ও বিস্ফোরক পোস্টের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

আউয়াল খান লালন ফরিদপুর শহরের আলিপুর এলাকার মৃত আলী খানের সন্তান।

ফেসবুক পোস্টে যা বললেন লালন:

নিজের ফেসবুক পোস্টে লালন লিখেছেন, “আজ থেকে এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নাই। আমার আজ থেকে কোনো রাজনৈতিক নেতা নাই। এই ভদ্র সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করিয়া কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করিবেন না।” পোস্টে তিনি নিজেকে সম্পূর্ণ ‘মুক্ত’ ঘোষণা করেন এবং ‘পা চাটা সুশীল সমাজপতিদের’ থেকে দূরে থাকাকেই শ্রেয় বলে মন্তব্য করেন।

অভিমান ও বঞ্চনার নেপথ্যে:

রাজনীতি ছাড়ার কারণ হিসেবে আউয়াল খান লালন ক্ষোভের সাথে জানান, তিনি দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে জড়িত ছিলেন। বহু নির্যাতন ও জেল খাটলেও কখনো আদর্শচ্যুত হননি কিংবা কোনো অনৈতিক কাজে জড়াননি। কিন্তু দলের সুসময়েও তিনি কোনো সহায়তা পাননি। এমনকি পকেটের টাকা দিয়ে টেন্ডার শিডিউল কিনেও সেই টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেন তিনি। মূলত এই উপেক্ষা ও বঞ্চনা থেকেই তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের বক্তব্য:

এই বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস জানান, লালন জেলা কমিটির সহ-সভাপতি এবং তিনি একটি কোম্পানিতে চাকরি করেন। ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে তিনি অবগত নন এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাননি। পদত্যাগপত্র পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রাজনীতি ছাড়লেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি

আপডেট সময় : ০৪:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬