ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 116

ফরিদপুর জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবি পুলিশের ইয়াবা উদ্ধার:

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিক-নির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজের নেতৃত্বে একটি টিম কোতয়ালী থানাধীন গোয়ালচামট লালন নগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন শিকদার (৫০) এবং মোঃ মহাসিন শেখ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন লালন নগর এবং মহাসিন পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা।

৫ কেজি গাঁজাসহ আটক ২:

এদিকে জেলার ভাঙ্গা থানাধীন পুলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর। এ সময় জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আইনি ব্যবস্থা ও পুলিশের বক্তব্য: 

আলাদা এই দুটি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুরে ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৫:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬