ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর তেঁতুল গাছের মগডাল থেকে গৃহবধূ উদ্ধার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 286

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজের একদিন পর সাজেদা বেগম (৬০) নামের এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া সাজেদা বেগম ওই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।

নিখোঁজ ও গাছের মগডালে সন্ধান:

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে সাজেদা বেগম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী গাছের ডালে কখনো বসে, আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি গাছের মগডালে বসে তাকে কিছু খেতেও দেখা যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং শত শত কৌতূহলী মানুষ পুকুরপাড়ে ভিড় জমান।

উদ্ধার অভিযান:

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা চালায়। কিন্তু পরিবারের লোকজনের আপত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে কাজ করতে পারেননি। একপর্যায়ে ওই গৃহবধূ নিজেই গাছের ডাল থেকে নিচে পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে নিরাপদে উদ্ধার করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে কাজ করা না গেলেও, পরে ওই নারী নিজে পুকুরে লাফ দিলে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

নিখোঁজের পর তেঁতুল গাছের মগডাল থেকে গৃহবধূ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬