ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 198

ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং পরিবহনের মাসোয়ারা থেকে গড়ে ওঠা অবৈধ সম্পদের পাহাড়ে হানা দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এক ট্রাফিক ইন্সপেক্টর ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয় কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রশাসনিক ও স্থানীয় অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফরিদপুরে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন স্থান থেকে মাসোয়ারা নিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর এবং তাঁর স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ছয় কোটি ১০ লাখ তিন হাজার ২৬৩ টাকার দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। দুদক সূত্র জানিয়েছে, মামলা দুটি দায়েরের পরই তা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভুয়া ঋণের নাটক ও সম্পদের পাহাড়

দুদক সূত্রে জানা যায়, মামলার এজাহারে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা এবং তাঁর স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, ওই দম্পতি তাদের অবৈধ সম্পদ বৈধ দেখানোর জন্য ভুয়া ব্যক্তিগত ঋণের আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তাঁর স্ত্রী এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা ব্যক্তিগত ঋণ হিসেবে দেখান। তবে দুদকের অনুসন্ধানে ওই নামে কোনো ব্যক্তিগত ঋণের আদৌ কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পুলিশের চাকরি থেকে অবৈধ আয়ের রাজত্ব

মামলার এজাহারে প্রকাশ পায়, অভিযুক্ত তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর থেকে দুই মেয়াদে দীর্ঘ প্রায় ৯ বছর তিনি ফরিদপুর জেলায় চাকরি করেন। এছাড়া তিনি ঢাকা মেট্রো, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে কর্মরত ছিলেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ইমরান আকন এর আগে এই তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বিভিন্ন বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা তুলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অনুসন্ধান চালান। অনুসন্ধানে পাওয়া সম্পদের বিবরণের সাথে তাঁদের দাখিলকৃত তথ্যের ব্যাপক গড়মিল ধরা পড়ে।

দুদকের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ জানান, প্রাথমিক তদন্তে স্ত্রীসহ তুহিন লস্করের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদন সাপেক্ষে মামলা দুটি দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলা দুটির তদন্তভার দেওয়া হয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশের ওপর। তদন্ত সম্পন্ন করে শিগগিরই ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। বর্তমানে এই দম্পতি ফরিদপুর সদরের হাবেলী গোপালপুর এলাকার ‘হোয়াইট প্যালেস’ নামের বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন।

ফরিদপুরে সাবেক টিআই তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

আপডেট সময় : ০৬:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬