ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পরীক্ষার খাতায় বউ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

​শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 202

পরীক্ষার খাতা যে কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং মাঝে মাঝে কিশোর মনের খেয়ালী প্রকাশ ও হিতাহিত জ্ঞানশূন্য আচরণের প্ল্যাটফর্ম হয়ে ওঠে—তারই এক চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে। ইসলামী ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে উত্তর লেখার বদলে সরকারের কাছে ‘বউ চেয়ে’ আকুতি জানানো এবং রাজনৈতিক নানা মন্তব্য লিখে ফেঁসে গেছেন একাদশ-দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী।

ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার খাতায় সরকারের কাছে অদ্ভুত ও হাস্যকর এক দাবি জানিয়ে গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এক শিক্ষার্থী। ইসলামী ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে বউ পাওয়ার আকুতি জানানোর পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশের মতো অপ্রাসঙ্গিক বিষয় লিখে তিনি এখন কঠোর প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামের কুবাদ আলীর ছেলে এবং সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার পরীক্ষার্থী।

খাতার পাতার আজব আকুতি ও রাজনৈতিক মন্তব্য

পরীক্ষার মূল খাতার ভেতরে ওই শিক্ষার্থী যা লিখেছেন, তা পড়লে যে কারও চোখ কপালে ওঠার দশা হবে। সেখানে তিনি লিখে1ছেন—

“মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর, তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত; নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।”

শুধু তাই নয়, লেখার একপর্যায়ে বর্তমান প্রশাসন ও সরকারপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লেখার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি এক ধরনের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেন তিনি—যা মূল পরীক্ষার খাতার পবিত্রতা ও নিয়মানুবর্তিতার সম্পূর্ণ পরিপন্থী।

কলেজ কর্তৃপক্ষের ক্ষোভ ও অভিভাবক তলব

শিক্ষার্থীর এমন উদ্ভট ও অস্মানজনক কাণ্ডের বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেন।

তিনি স্পষ্ট ভাষায় জানান, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক; এ ধরনের আচরণ ও শিক্ষা আমাদের কোনো শিক্ষক শিক্ষার্থীদের কখনো দেননি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কলেজ বিধিমোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতোমধ্যে তার পিতাকে কলেজে এসে সাক্ষাতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার আরও যোগ করেন, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হওয়া উচিত এবং পরীক্ষার খাতার মতো একটি পবিত্র জায়গায় এ ধরনের হঠকারী আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ফরিদপুরে পরীক্ষার খাতায় বউ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬