ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে ফরিদপুরের আওয়ামী লীগ নেতা: বিএনপিতে ক্ষোভ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 632

রাষ্ট্রীয় সফরের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলে এ কেমন গলদ! তুরস্কে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। ফরিদপুরের মধুখালীর এই বিতর্কিত ব্যবসায়ীর তুরস্ক সফরের খবর জানাজানি হতেই ফরিদপুর-১ আসনের বিএনপির রাজনীতিতে রীতিমতো অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে।

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতার অংশগ্রহণের খবরে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের বিএনপির নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতাকে কারা এবং কোন স্বার্থে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে অন্তর্ভুক্ত করেছেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। একই সঙ্গে বিষয়টিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

কে এই আবুল বাশার খান?

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ও সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খান। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপির অভিযোগ ও নির্বাচনের সমীকরণ

মধুখালী উপজেলা বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আবুল বাশার খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নানা সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। শুধু তাই নয়, সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি অত্যন্ত কৌশলী ভূমিকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির ভোটব্যাংকে বড় ধরনের আঘাত হানেন। এর ফলেই ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন বলে দাবি স্থানীয় নেতা-কর্মীদের।

তাঁদের প্রশ্ন—এমন একজন বিতর্কিত ও নিষিদ্ধ দলের পদধারী ব্যক্তি কীভাবে গোয়েন্দা ও প্রশাসনিক যাচাই-বাছাই পার হয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন? এর নেপথ্যে কারা কলকাঠি নেড়েছেন, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।

খন্দকার নাসিরুল ইসলাম ও তৃণমূল নেতাদের তীব্র প্রতিক্রিয়া

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতাকে যাঁরা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাঁদের অবিলম্বে খুঁজে বের করা দরকার। এটি সরাসরি প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন। একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতাকে সফরে নেওয়ার কারণে গোটা এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।”

একই সুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, ছাত্রদল ও কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

তাঁরা বলেন, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আওয়ামী লীগের পদধারী একজন নেতাকে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা অত্যন্ত দুঃখজনক ও চরম দায়িত্বহীনতার পরিচয়। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য তুরস্কে অবস্থানরত আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে ফরিদপুরের আওয়ামী লীগ নেতা: বিএনপিতে ক্ষোভ

আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬