শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা
আল-আমিন স্টাফ রিপোর্টার্স শেরপুর:
- আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / 311
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
২৯ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যর হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোচালক জামানকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশরফ হোসেন।
আরও পড়ুন:ভারতের মাদ্রাসার পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে রামায়ণ
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে অটোচালক জামানের ১টি গোয়াল ঘর, ৫টি গরু, ৭টি ছাগল সহ প্রায় ৫০টি হাঁস-মুরগী পুড়ে যায়।












