ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ঘর আগুনে পুড়ে ছাই

মোঃরুবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • / 162

বিজয়নগরের ইসলামপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘর। আজ শনিবার ভোরে উপজেলার ইসলামপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসাইনের বাড়ির টিনের ঘরে আগুন লেগে যায়।

এসময় ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়  ও কয়েকটি গবাদিপশু অগ্নি দ্বগ্ধ হয়। এসময় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং গবাদিপশু পশুকে রক্ষা করা হয়।এব্যাপারে বিলাল হোসেন জানান,রাত আড়াইটার দিকে আমার টিনের ঘরে আগুন লেগে যায় ।

এসময় বাড়ির লোকজনের সহায়তায় আগুন নেভানো হয় এবং ঘরে থাকা ছাগল ও গরু উদ্ধার করা হয়। ঘরে থাকা জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৩/৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লাগছে তা আমি জানি না।

এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এর সুত্রপাত হয়েছে।

ট্যাগস :

বিজয়নগরে ঘর আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ১১:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪