সদরপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
- আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 149
ফরিদপুরের সদরপুর উপজেলায় পানিতে পড়ে তায়েবা আক্তার নামে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই এলাকার শখাওয়াত খানের কন্যা।
পারিবারিক সূত্র জানায়, তায়েবা সকাল সড়ে ৯টার দিকে বাড়ির উঠান থেকে হাটতে হাটতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিলভিয়া জাহান তাকে মৃত ঘোষণা করেন।












