ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, ২ জন নিহত, ৫ জন আটক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 128

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২ জন নিহত ও ৫ জন আটক হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা একটি ভবনের ছাদ থেকে যৌথ বাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়। যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর বিবৃতিতে আরও জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, ২ জন নিহত, ৫ জন আটক

আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫