ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের অস্ত্র ছিনতাই, ফাঁকা গুলিতে আতঙ্কে এলাকাবাসী

মিজানুর রহমান সদরপুর, ফরিদপুর
  • আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 897

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র।

বিরোধ ও হামলা:

জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো. দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

পুলিশের পদক্ষেপ ও তদন্ত:

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সোমবার রাতে দাদন মাতুব্বরের ছেলে মো. রেজাউল করিম বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ফরিদপুরের অস্ত্র ছিনতাই, ফাঁকা গুলিতে আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫