ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চাঁদা না দেওয়ায় গৃহবধূর ওপর হামলা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 237

ফরিদপুরের সদরপুরে চাঁদা না দেওয়ায় আক্তারী বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত আক্তারী বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 হামলার কারণ ও বিবরণ:

এলাকাবাসী জানান, কাঞ্চন বেপারীর ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করতে গেলে স্থানীয় আয়নাল বেপারী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিয়ে ওই জমিতে ভরাট কাজ করতে গেলে আয়নাল বেপারীর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কাঞ্চন ও তার পুত্রবধূ আক্তারী বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশের পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া:

সদরপুর থানার ওসি মো. আ. মোতালেব বলেন, কাঞ্চন বেপারী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। উক্ত ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে চাঁদা না দেওয়ায় গৃহবধূর ওপর হামলা

আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫