ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 181
একেকে-এর সহযোগিতায় এবং পিকেএসএফ-এর অর্থায়নে চরাঞ্চলে এগ্রো ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে মিশ্র ও আন্তঃ ফসল চাষের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ও সুবিধা:
সোমবার (১৮ মার্চ) ফরিদপুর শহরের ধলার মোড় বাজারে মো. মোজাফফর শেখ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে নিরাপদ সবজি বিক্রয়ের জন্য দোকান এবং ভ্রাম্যমাণ সবজি বিক্রয়ের জন্য একটি ভ্যান প্রদান করা হয়। নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন একেকে-এর নির্বাহী পরিচালক এম এ জলিল, আরএমটিপি প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফুয়াদ হোসেন ও মো. সাইফুল ইসলাম।
মোহাম্মদ ফুয়াদ হোসেন জানান, এখন থেকে ধলার মোড়ের মো. মোজাফফর শেখের সবজির দোকানে কৃষকের নিকট হতে নিরাপদ সবজি সংগ্রহ ও ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে।
এই উদ্যোগের ফলে এলাকার মানুষ নিরাপদ সবজি ক্রয় করতে পারবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে।





















