ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ২০, গণপিটুনিতে চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 81

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় একাধিক পথচারী আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হান্নানের বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়। এছাড়া আহতরা হলেন ট্রাকের হেলপার সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা মো. নাঈম (২২) ও কাগদী এলাকার বাসিন্দা মো. আল-আমিন (২৫)।

দুর্ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রসুলপুরসহ আশপাশের এলাকায় অন্তত ২০ জন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে আসার চেষ্টা করে।

একপর্যায়ে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুনহাটখোলা বাজারে মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। পাশাপাশি ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি ও পুলিশের বক্তব্য:

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাকচালক হান্নান হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।’

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ২০, গণপিটুনিতে চালক নিহত

আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬