ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আনন্দে ফরিদপুরবাসীর পাশে পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা মহড়া

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 182

পবিত্র রমজান ও ঈদে মানুষের কেনাকাটা ও যাতায়াত নির্বিঘ্ন করাসহ জনসাধারণের জানমাল রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল।

পুলিশ সুপারের পরির্দশন ও বক্তব্য:

সোমবার দিবাগত রাত দশটার দিকে ফরিদপুরের ব্যস্ততম বিপণী কেন্দ্র নিউমার্কেট সহ আশেপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ব্যবস্থার স্তর:

পুলিশ সুপার জানান, ঝুঁকিপূর্ণ এলাকা ও বিপণী বিতান কেন্দ্রগুলোকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে, যেখানে জেলা পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

পুলিশের সহায়তার আশ্বাস:

এ সময় পুলিশ সুপার আরো বলেন, কোনো নাগরিক যদি নিরাপত্তাহীন বোধ করেন, সেটা পুলিশকে জানালে সাথে সাথে হাজির হয়ে যাবে পুলিশ। এমনকি সাথে মূল্যবান সামগ্রী থাকলে সেটি বহনের ক্ষেত্রে ঝুঁকি মনে করলেও পুলিশের শরণাপন্ন হলে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন:

এ সময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদ আনন্দে ফরিদপুরবাসীর পাশে পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা মহড়া

আপডেট সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫