ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগানে বহিষ্কার, যুবদল নেতা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 172

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল হওয়া যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বহিস্কৃত নেতার পরিচয় ও পদ:

বহিষ্কৃত যুবদল নেতা হলেন হাসমত আলী। তিনি দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক। সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি চিঠি পোস্ট করা হয়।

ঘটনার বিবরণ ও ভিডিও ভাইরাল:

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। সেখানে বক্তব্য দেন হাসমত আলী। আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেষ করেন তিনি। পরে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়।

হাসমত আলীর বক্তব্য ও সাফাই:

হাসমত আলী গণমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি, অসুস্থ অবস্থায় মিটিংয়ে যাই, যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।’

‘জয় বাংলা’ স্লোগানে বহিষ্কার, যুবদল নেতা

আপডেট সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫