ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দিয়ে বরখাস্ত চেয়ারম্যান

চৌদ্দগ্রাম দ. (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 238

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহেরকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

শুক্রবার উপজেলার নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সহকারী সচিব তৌহিদ এলাহি স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে রোহিঙ্গা অনুকূলে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা এবং নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তিকে হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এজন্য আবু তাহেরকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ হুমায়রা ও শারমিন আক্তার নামের দুজন রোহিঙ্গা নারীকে আটক করে।

তাদের বিরুদ্ধে ১৫ জুন কুমিল্লার ডিএসবির উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।

মামলার পর ২৭ জুন চৌদ্দগ্রাম থানা পুলিশ হুমায়রা ও শারমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , ওই দুই রোহিঙ্গা নারী উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের ডিমাতলী গ্রামের কাজী শামছুল হকের ছেলে কাজী খবির উদ্দিনকে বাবা সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে দুটি জন্মসনদ তৈরি করেন। পরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে ভিয়েতনামে পাড়ি দেওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দিয়ে বরখাস্ত চেয়ারম্যান

আপডেট সময় : ১০:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫