অবৈধ ডেজার দিয়ে বালু উত্তোলন,৩ মাসের কারাদন্ড ব্যবসায়ীর
- আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 149
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে হাচান শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ১৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া মাদ্রাসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। হাচান শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের হায়দার শেখের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে হাচান শেখকে গ্রেফতার হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) ৫ এর ১ ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জানাযায়, হাসান শেখ দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নদ-নদী, খাল-বিলসহ বিভিন্ন অবৈধ ড্রেজার দিয়ে বালু কেটে আসছিলো। বালু কাটার বিষয়ে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছে। সেইসব অভিযোগের ভিত্তিতে আজ বালু কাটা অবস্থায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।




















