ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর খাটের নিচ থেকে ছাত্রলীগ সহ-সভাপতিকে টেনে বের করলেন স্বামী

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 645

মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

জহিরুল ইসলাম (২৯) ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।বুধবার বিকালে ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এ ঘটনা জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে এক গৃহবধূর খাটের নিচ থেকে বের করছেন তার স্বামী।

অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে আমি হ্যারেজমেন্টের শিকার হয়েছিলাম।

তবে খাটের নিচে কেন লুকিয়ে ছিলেন? এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওই ছাত্রলীগ নেতা।গৃহবধূর স্বামী জানান, ছাত্রলীগ নেতাকে আমার ঘরে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ধরে ফেলা হয়েছে।

ট্যাগস :

গৃহবধূর খাটের নিচ থেকে ছাত্রলীগ সহ-সভাপতিকে টেনে বের করলেন স্বামী

আপডেট সময় : ১১:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫