জমি নিয়ে বিরোধের জের ধরে ফসল নষ্ট করে কুডার ঘরে আগুন দেন প্রতিপক্ষ দূরবৃর্তরা
- আপডেট সময় : ১০:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / 269
বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালী বাউফলে ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
১৫ ই মার্চ সকাল ৭ টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহীর দাসপাড়া গ্রামে ৮ নং ওয়ার্ডে এঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারটি জানান, তাদের বাড়ীর পাশে সংলগ্ন ১৫ শতাংশ জমিতে লাগানো ৫শতাধিক ফলন্ত লাউ গাছ, করলা গাছ কর্তন ও লাউয়ের মাচা ভেঙ্গে ফেলাসহ ৩ শতাংশ জমিতে সহস্রাধিক হাইব্রিড কুমড়ার চারা ও ১২ শতাংশ পানের বর বিনষ্ট করেছে প্রতিপক্ষ পার্শ্ববর্তী গ্রামের আলতাফ গাজী ও নান্নু গাজী এর নেতৃত্ব একদল সন্ত্রাসী। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রসজ্জিত ও তার ১/হালিম গাজী,পিতা-পচু গাজী ২/ নাসির গাজী, পিতা- রাজ্জাক গাজী, ৩/ জসিম গাজী,পিতা- রাজ্জাক গাজী,৪/ইলিয়াজ গাজী, পিতা- আলতাফ গাজীসহ আরও নাম আজানা বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর চড়াও হয় ও নারীদের শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় ফসল রক্ষায় ভুক্তভোগী পরিবারটি শুক্রবার (১৫ মার্চ) আলতাফ গাজীসহ ৬জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার দাসপাড়া ইউনিয়ানের, বাহির দাসপাড়া গ্রামের পুতুল চন্দ্র ঘরামী এর পৈতৃক দখলীয় ৩৫ শতাংশ কৃষি জমিতে লাগানো পানের বর ও লাউ করলা, কুমড়ার চাষ করে। লাউ গাছে সদ্য ফল ধরতে শুরু করেছে এগুলো উপরে ফেলে এবং এতে লাল নিশান দিয়ে রাখে প্রতিপক্ষরা।
১৫ মার্চ বিকাল ৪টার দিকে পুতুল চন্দ্র ঘরামী কাজে কালাইয়া অবস্থান করছিলেন। এ সু্যোগে প্রতিপক্ষ পার্শ্ববর্তী গ্রামের আলতাফ গাজী তার চাষকৃত জমি ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। ও ১৫ শতাংশ জমির ফলনশীল ৫ শতাধিক লাউয়ের গাছ মাচাসহ কেটে বিনষ্ট করে।
পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে পুতুল চন্দ্র ঘরামী তৎক্ষনাৎ বাউফল থানায় ফসল রক্ষায় আবেদন করলে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘটনার সত্যতা পায়। এ সময় আলতাফ গাজী পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। জানা যায়,আলতাফ গাজী ও নান্নু গাজী পরস্পর বাবা ছেলে জানা যায়।
উল্লেখ্য, আলতাফ গাজী এর পিতা উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের রাজ্জাক গাজী ছেলে
ভুক্তভোগী ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দাবি করে।
এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও ভুক্তভোগী কোন শারিশ পায়নি।
হঠাৎ জমি দখল নিতে মরিয়া হয়ে পড়েন। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ফসল বিনষ্ট করে এবং আমি এবং আমার স্ত্রী বাঁধা দিলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাদের তাণ্ডবে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকা লোক জন বলেন, খবর পেয়ে ছুটে এসে দেখি একদল সন্ত্রাসী নিয়ে ফসল নষ্ট করছে।এবং পুতুল চন্দ ঘরামী বলেন আমিও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় সন্তাসীরা।
পুতুল চন্দ ঘরামী বলেন, আমার ছেলের বউ বলে আমাগের ফসল নষ্ট করিছে, আমার ছেলের বউর গায়ে হাত তুলিছে, । আমার বাবা তাদের জন্য মারা গেছে, এখন অন্য ছেলেদেরও মাইরে ফেলতে চায়, আমি ছেলে পেলে নিয়ে আতংকে আছি। আমি এর বিচার চাই।
অভিযুক্ত পুতুল চন্দ্র ঘরামী বলেন ওয়ারিশ সূত্রে জমি পাই আমি , এদের বাধা দেওয়ায় জমিটি দখলে নিতে পানের বর ভেঙে দিয়েছি, তবে আমাকে ও আৃার স্তী কে মারধর করেছে।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিত কুমার গাইন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পৌঁছে সত্যতা পায়। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।












