ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাসে ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক ঢাবি:
  • আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 258

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মৃত ব্যক্তিটি আনুমানিক ৪৫ বছর বয়সী এবং ভবঘুরে ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশের ধারণা, তিনি মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাবি ক্যাম্পাসে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫