ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদীতে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের মাছ

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 379

কক্সবাজারের শাহপরীর দ্বীপে একটি বিশাল ভোল মাছ ধরা পড়েছে। রবিবার সকালে স্থানীয় জেলে কালু ফকিরের জালে এই ১৯৪ কেজি ওজনের মাছটি আটকা পড়ে।

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, জেলেরা নাফ নদের মোহনায় জাল ফেলে এই মাছটি ধরে। স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে বিক্রি হয়েছে।

মৎস্য কর্মকর্তার মন্তব্য:

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে সাধারণত এ ধরনের বড় মাছ ধরা পড়ে। সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে।

মাছ ব্যবসায়ীর বক্তব্য:

মাছটি বিক্রি করা মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর জানান, তিনি মাছটি কেজি প্রতি দেড় হাজার টাকায় বিক্রি করবেন।

ট্যাগস :

নাফ নদীতে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের মাছ

আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫