পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / 292
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় অনন্ত কুমার সরকার (১৭) নামে এক কিশোরের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২০ মার্চ) দিবাগত রাত্রি সাড়ে ৯টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের খরাইল মোড় নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এক আত্মীয়ের বাড়ি হতে বার্ণির মেলা দেখে ফিরার পথিমধ্যে চার্জার ভ্যানের চার্জ ফুরিয়ে যাওয়াতে আনন্ত গাড়িতে ঠেলা দিচ্ছিলেন। উল্লেখিত স্থানে এসময় পিছন হতে একটি ট্রাক চাপা দেয় ও ঘটনাস্থলেই অনন্ত মৃত্যুবরণ করেন। তবে ভ্যানগাড়িতে থাকা চালক ও অন্য যাত্রীদের কোন ক্ষতি হয়নি। নিহতের বাড়ি উপজেলার শিহাড়া উত্তরপাড়া ও বাবার নাম হরেন্দ্র উরাও। অনন্ত শিহাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, নিহত পরিবারের পক্ষে কেউ থানায় অভিযোগ করেননি। রাতেই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


























