পরকীয়া প্রেমিকের বটির কোপে প্রেমিকা খুন: ঘটনা ও বিবরণ
- আপডেট সময় : ১২:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 253
ঘটনার সারসংক্ষেপ: ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের বটির কোপে এক নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম সীমা আক্তার(২৩)।
নিহতের পরিচয়: নিহত নারীর স্বামীর নাম আক্তার হোসেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।
ঘটনার স্থান ও সময়: এই ঘটনাটি ঘটেছে আজ রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা বৌবাজার এলাকায় সেতু টাওয়ারে।
আসামির পরিচয় ও গ্রেফতার: এই ঘটনায় পরকীয়া প্রেমিক মোঃ ইমাম হোসেন(২২)কে উত্তেজিত জনতা মারধর করে থানা পুলিশে সোপর্দ করেছে। পরকীয়া প্রেমিক ইমাম হোসেন এর বাবার নাম মোঃ কামাল হোসেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার শশিভূষণ গ্রামে।
পরকীয়া সম্পর্ক ও বিরোধ: এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সীমা আক্তার ও পরকীয়া প্রেমিক ইমাম হোসেন একই এলাকায় বসবাস করত। এই সুবাদে সীমা আক্তারের সাথে ইমাম হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাতে নিহত ইমাম হোসেনের বাসায় নিহত সীমা আক্তার দেখা করতে আসে। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে ইমাম হোসেন সীমা আক্তারকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতরভাবে জখম করে।
স্থানীয়দের তৎপরতা ও পুলিশের ভূমিকা: এতে সীমা আক্তারের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে আসেন। এ সময় তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর জখমকৃত অবস্থায় সীমা আক্তার কে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ইমাম হোসেনকে উত্তম মধ্যম দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।





















