ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আকন্দ পরিবারের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 852

ফরিদপুরর শহরের আকন্দ পরিবারের বিরুদ্ধে আদালতে বিচারাধীন জমি জোরপূর্বক দখল চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে। এসময় জমি বাদি পক্ষ বিচারাধীন জমি দখলের জন্য বাধা দিতে গেলে হামলা চালিয়ে এক নারীকে গুরুতর জখর করে তারা।

এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি। এদিকে সৈয়দ আবু মোতাহার আলীর সহধর্মিণী সৈয়দা আকতুজা আক্তার গুরুতর আহত অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকায়। কলোনীর পিছনে সৈয়দ আবু মোতাহার আলীর মালিকানাধীন ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, মোহাম্মদ আলী আকন্দ পরিবারের সদস্যরা শনিবার সকালে বিচারাধীন জমিতে গিয়ে সীমানায় থাকা বাঁশের বেড়া খুলে দখলের চেষ্টা করে। এসময় সৈয়দ আবু মোতাহার আলীর সহধর্মিণী সৈয়দা আকতুজা আক্তার বেড়া ভাঙতে মানা করলে তৌহিদুর রহমান দিপু ও যুবিন তাকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে নাসিমা আক্তার ও স্বর্ণা তারা এসে আকতুজা আক্তারকে দ্বিতীয় দফায় পেটাতে থাকে। এসময় আকতুজার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আকন্দ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে আকতুজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সরেজমিনে জেনারেল হাসপাতালে গিয়ে আহত আকতুজা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, তারা জমির সীমানায় থাকা বাশ দিয়ে ঘেরাও করা বেড়া খুলে ফেলছে এমন খবর পেয়ে আমি এগিয়ে গিয়ে তাদের বেড়া খুলতে বাড়ন করি। এসময় পেছন থেকে যুবিন দৌড়ে এসে আমাকে কিশ ঘুশি মারতে থাকে। পাশ থেকে দিপুও এসে আমাকে লাথি মারতে থাকে, এসময় আমি রাস্তায় লুটিয়ে পড়ি। এরপর আর মার সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি। এসময় তার গলা দিয়ে রক্ত আসতে দেখা যায়।

লিয়াকত আলী বলেন, আমাদের মালিকানাধীন কমলাপুর মৌজার ৭৪৪ নং দাগের ৪ শতাংশ জমি আকন্দ পরিবার ভূয়া রেকর্ড করিয়ে দখলের জন্য একাধিক বার চেষ্টা করে আসছে। এ জমির মালিকানার দলিল রয়েছে আমাদের। পরবর্তীতে আমরা সদর সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। মামলার শুনানি রয়েছে এ মাসে। তারা মামলায় হেরে যাবে নিশ্চিত জেনে জমি জোরপূর্বক দখলের জন্য এসে বেড়া ভেঙে ফেলে।

তিনি বলেন, আমার দুটি প্রতিবন্ধি সন্তান রয়েছে। তাদের মা আজ হাসপাতালে বিছানায় চিকিৎসা নিচ্ছে। আমার প্রতিবন্ধি সন্তানেরা মা ছাড়া থাকতে পারে না। আমার সন্তানদের দেখভাল তার মাই শুধু করতে পারে। আমার সন্তানরা সকালে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এতে করে সন্তানদের জীবনের ঝুঁকি বাড়ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সৈয়দ পরিবারের সদস্য মিনা আক্তার বলেন, আকন্দ পরিবারের সদস্যরা উশৃংখল প্রকৃতির লোক। তাদের সাথে এ এলাকার প্রতিবেশি কোন পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই। তারা আমার পরিবারের সদস্য আকতুজাকে মেরে নিজেরা মিথ্যা তথ্য প্রচার করছে।

এ বিষয়ে মোহাম্মদ আলী আকন্দ বা তার পরিবারের কোন সদস্যর সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ফরিদপুরে আকন্দ পরিবারের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬