ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / 243

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাশুড়ির সাথে সাংসারিক ঝামেলার জেরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তার পরিবারের।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের হরিণ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়ার পাঁচ মাস বয়সী একটি ছেলে রয়েছে। সে ওই গ্রামের ফাহিম বেপারীর স্ত্রী।

সাদিয়ার বাবা জিয়ারুল ভুইয়া বলেন, ‘দুই বছর আগে পারিবারিকভাবে ফাহিম বেপারীর সাথে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পরে প্রায়ই আমার মেয়ে আমাদের ফোন দিয়ে জানাতো যে তার শাশুড়ির সাথে তার সাংসারের বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে। শনিবার সকালেও তার শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে বলে সে জানায়। এরপর ইফতারের আগে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয় সে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, গৃহবধূ সাদিয়ার খবর জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে ফরিদপুরের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪