ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত ১০৩ যোদ্ধাকে এক লক্ষ টাকার অনুদান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 344

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য সরকার প্রদত্ত আর্থিক অনুদানের ১০৩টি চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান এবং নিরব ইমতিয়াজ শান্ত।

এছাড়া উপস্থিত ছিলেন আহত আন্দোলনকারীদের মধ্যে মোঃ শামসুল হক, কামরুজ্জামান ঈসা, আনিসুর রহমান মিয়া, মৌসুমী আক্তার মৌ, মোঃ শোয়েব আলী, রাকিব হোসেন, মোঃ চুন্নু শেখ ও শেখ বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যারা জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন, তাদের এই সম্মাননা অত্যন্ত প্রশংসনীয়। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, রাষ্ট্র সবসময় মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের পাশে আছে ও থাকবে।

অনুষ্ঠান শেষে প্রত্যেক আহত যোদ্ধাকে এক লক্ষ টাকা করে মোট ১০৩টি চেক হস্তান্তর করা হয়।

ফরিদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত ১০৩ যোদ্ধাকে এক লক্ষ টাকার অনুদান

আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫