ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 569

ফরিদপুরের মধুখালী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে আটক করা হয়।

যেভাবে অপহরণ ও গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট রাতে মির্জাকান্দি আরুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ির পাশে হাঁটতে বের হয়ে আর ফেরেনি। পরে ভিকটিমের বাবা জানতে পারেন যে, একই এলাকার ফরিদ মোল্লা (৩০),সহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আইনি পদক্ষেপ ও অভিযুক্তের পরিচয়

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ফরিদ মোল্লাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে এবং তার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ফরিদ মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মাদক মামলায় আরও একজনের কারাদণ্ড

এদিকে, একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রাম থেকে মাদকসেবী মো. পলাশ মোল্লাকে (৩০) আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকেও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ফরিদপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫