ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলন: ২ লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 373

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোটকলা বাগানের পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে ফসলি জমি কাটার দায়ে নাসির মৃধা (২২) নামে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশে সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

মাটি উত্তোলনের কারণ ও অভিযান:

জানা যায়, নাসির মৃধা অবৈধভাবে বালুমাটি উত্তোলন করে, ইটভাটায় বালুমাটি বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে রোববার (২৩ মার্চ) বিকেলে আকোটেরচর ইউনিয়নের কলাবাগান এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওই সময় মাটিখননযন্ত্র ভেকু জব্দ করার প্রক্রিয়া চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য:

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পদ্মা নদীর পাড় থেকে ফসলি জমি থেকে মাটি উত্তোলন অপরাধে তাকে আটক করে জরিমানা করা হয়েছে। সরকারি জায়গা থেকে মাটি কেটে উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ অবৈধ ইটভাটায় সরবরাহ করে যাচ্ছে এ চক্রটি। তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করে এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলন: ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫