ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 537

ফরিদপুর সদর উপজেলার ইছাইল গ্রামে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই কাইয়ুম হাওলাদার (২০) নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাইয়ুম ইউনুছ হাওলাদারের ছোট ছেলে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চা-সিগারেটের দোকান চালাতেন।

বিদেশ যাত্রা কেন্দ্র করে পারিবারিক বিরোধ

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুম সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তার বাবা-মা তাকে পাঁচ লাখ টাকা দেন। এই অর্থ নিয়ে পরিবারে মতবিরোধ দেখা দেয়, বিশেষ করে বড় ভাই রহিম হাওলাদারের সঙ্গে। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

কাস্তের আঘাতে গুরুতর আহত কাইয়ুম

বাকবিতণ্ডার একপর্যায়ে রহিম ধারালো কাস্তে (কাচি) দিয়ে কাইয়ুমের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কাইয়ুম মারা যান।

পুলিশি তদন্ত ও আইনি ব্যবস্থা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

আপডেট সময় : ১১:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫