ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত, একতার আহ্বান
- আপডেট সময় : ০৯:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 161
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর আয়োজনে স্থানীয় কবি জসীমউদ্দীন হলে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণবঙ্গের সমন্বয়ক ইকরাম আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতুব্বর। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রাকিবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ফরিদপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি। এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাদের বক্তব্য
সম্মেলনে বক্তারা বলেন, “আমাদের নেতা আন্দালিব রহমান পার্থ একজন সুশিক্ষিত, দুর্নীতিমুক্ত মানুষ। আন্দালিব রহমান পার্থের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি আজকের অবস্থানে এসেছে।” বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় পার্টির কমিটি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত হবে এবং আগামী নির্বাচনে আন্দালিব রহমান পার্থ যাকে মনোনয়ন দেবেন, তাকে নির্বাচিত করতে সবাই ঐকান্তিকভাবে কাজ করবেন।
জনগণের প্রতি আহ্বান
বক্তারা আরও বলেন, “দেশের দুটি প্রধান রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনের সময় জনগণের কাছে আসে, কিন্তু পার্থ ভাই সব সময় জনগণের কল্যাণে কাজ করেন। তাই আমরা সবাই একত্রিত হয়ে সংগঠনকে শক্তিশালী করব। ফরিদপুরবাসী এক থাকলে কোন স্বৈরাচারী শক্তি দেশের ক্ষতি করতে পারবে না।”
অনুষ্ঠানে বক্তারা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতকে শক্তিশালী করার জন্য সকল জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান।











