ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের চালকের সহকারীসহ বাস উধাও

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 446

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের একটি বাস এবং এর সহকারী হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। রোববার রাতে যাত্রী পরিবহন শেষে বাসটি স্ট্যান্ডে পার্কিং করা হয়েছিল। তবে সোমবার সকালে গিয়ে বাসচালক দেখতে পান যে, বাসটি আর সেখানে নেই এবং সহকারী রাজুও নিখোঁজ।

মালিক পক্ষের বক্তব্য
এ বিষয়ে মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, রোববার রাতে যাত্রা শেষে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে রেখে যান চালক। তিনি সহকারী রাজুকে বাসের ভেতরে রেখে নিজে বাড়ি ফিরে যান। কিন্তু সোমবার সকালে বাস নিতে এসে চালক দেখতে পান, বাসটি ও সহকারী দুজনই নিখোঁজ। এরপর তিনি দ্রুত এই বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করেন।

পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া
এদিকে, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, “বাসস্ট্যান্ড থেকে বাস ও সহকারী নিখোঁজের তথ্য আমরা পেয়েছি। আপাতত মালিকপক্ষ নিজ উদ্যোগে তাদের খোঁজ করছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের চালকের সহকারীসহ বাস উধাও

আপডেট সময় : ০১:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫